দিনাজপুরে বিএডিসির কর্মকর্তা-কর্মচারীদের গ্রেড অবনমন ও বৈষম্যমূলক স্কেল ভেটিংয়ের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ১১টায় দিনাজপুরের নসিপুর বিএডিসি বীজ ভান্ডার কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন কর্মকর্তা-কর্মচারীরা। প্রায় এক ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচিতে বিএডিসির উপপরিচালক মোজাহারুল ইসলাম, যুগ্ম পরিচালক কে এম মনিরুজ্জামান, নির্বাহী প্রকৌশলী সৈয়দা সাবিহা জামালসহ কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
এ সময় বক্তারা বলেন, সরকারের ঘোষিত নতুন বেতন কাঠামোতে বিএডিসির কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন স্কেল নির্ধারণ করতে হবে। একই সঙ্গে গ্রেড অবনমন ও বৈষম্যমূলক স্কেল ভেটিং বাতিলের দাবি জানান তারা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন