নতুন উদ্যম আর আধুনিক সেবার প্রতিশ্রুতি নিয়ে নতুন কার্যালয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করল দিনাজপুরের বিরল উপজেলার সব শ্রেণী-পেশার মানুষের সমবায় প্রতিষ্ঠান "‘বিরল কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ"।
১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর প্রায় ৩০ বছর ধরে বিরল উপজেলার সাধারণ মানুষের আর্থিক সহযোগিতা ও স্বাবলম্বী হওয়ার পথে কাজ করে যাচ্ছে এই ক্রেডিট ইউনিয়নটি। দীর্ঘদিন পর হলেও বর্তমানে এটি পরনির্ভরশীলতা কাটিয়ে স্বতন্ত্র ও প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। সদস্য ও সংশ্লিষ্ট সকলের সুবিধা নিশ্চিত করতে নতুন কার্যালয়ে কার্যক্রম স্থানান্তর করা হয়েছে।
বুধবার নতুন কার্যালয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর জেলা সমবায় কর্মকর্তা জনাব হরেকৃষ্ণ বর্মন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সমবায় কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, উপজেলা সমবায় কর্মকর্তা, বিভিন্ন ক্রেডিট ইউনিয়নের নেতৃবৃন্দ, কালব’র জেলা ও উপজেলা ব্যবস্থাপকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, ক্রেডিট ইউনিয়ন শুধু ঋণ দেওয়ার প্রতিষ্ঠান নয়, এটি মানুষের আস্থা ও ভরসার জায়গা। নতুন কার্যালয়ের মাধ্যমে আরও দ্রুত ও স্বচ্ছ সেবা পাবে সদস্যরা। তারা আশা প্রকাশ করেন, বিরল কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন ভবিষ্যতে সমবায় আন্দোলনের আদর্শ হয়ে উঠবে।
প্রতিষ্ঠানটির দায়িত্বশীলরা জানান, নতুন রূপে সাজানো এই কার্যালয় থেকে এখন আরও আধুনিক ও সদস্যবান্ধব সেবা দেওয়া হবে। এতে বিরলের সব শ্রেণী-পেশার মানুষ উপকৃত হবেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন