দিনাজপুরের নবাবগঞ্জে রাসায়নিক সার বিক্রির ক্ষেত্রে রেজিস্টারে কৃষকের স্বাক্ষর না নেওয়া এবং বিক্রয়ে অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চার সার ব্যবসায়ীকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিধান কান্তি হালদার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার গোলাপগঞ্জ বাজারে বিসিআইসি রাসায়নিক সার ডিলার ভাগ্যলক্ষী ট্রেডার্সের এলাহী হোসেনকে ২০ হাজার টাকা, আফতাবগঞ্জ বাজারে বিএডিসি সার ডিলার আনারুল হককে ১০ হাজার টাকা এবং একই বাজারে বিসিআইসি সার ডিলার সুমন এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া কালিরহাট বাজারে বিএডিসি সার ডিলার সোহাগ এন্টারপ্রাইজের শাহিনুর ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
কৃষকদের কাছে রাসায়নিক সার বিক্রির সময় নির্ধারিত নিয়ম অনুসরণ না করা, বিক্রয় রেজিস্টারে কৃষকের স্বাক্ষর না নেওয়া এবং সার বিক্রিতে অনিয়মের কারণে এসব জরিমানা করা হয়েছে বলে জানা গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহিদুল ইসলাম ইলিয়াস বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের জন্য বরাদ্দকৃত সার সঠিকভাবে বিতরণ এবং সার বিক্রিতে সরকারি নিয়মকানুন নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন