দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৭৩ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই সংবর্ধনা প্রদান করা হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ দুররুল আনাম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের সংবর্ধিত করেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মাজহারুল ইসলাম, দিনাজপুর জেলা শিক্ষা অফিসার খন্দকার মোঃ আলাউদ্দীন আল আজাদ এবং দিনাজপুর জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আফরোজা বেগম। বিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মিতা জাহান ও শাহনাজ পারভীন।
প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম তঁার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "মোবাইলের অপব্যবহার ত্যাগ করে সঠিকভাবে পড়াশোনা করার মানসিকতা তৈরি করতে হবে। কঠোর পরিশ্রমের মাধ্যমেই কেবল কাঙ্ক্ষিত লক্ষ্যে পেঁৗছানো সম্ভব।" তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন "কোচিংয়ের পেছনে সময় না দিয়ে ক্লাসের শ্রেণিকক্ষেই বেশি বেশি করে সময় ব্যয় করা উচিত তবেই পড়ার প্রতি মন বসবে। সেই সাথে শিক্ষকদের বলেন, চক, ডাস্টার ও ব্ল্যাকবোর্ডের মাধ্যমে কঠোর পরিশ্রমে পাঠদান করাবেন। শিক্ষকদের পরিশ্রম দেখলে শিক্ষার্থীরাও অনুপ্রাণিত হবে এবং এতে সহজেই তাদের শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করা যাবে।"
বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী নওশীন লতিফ কথা, ফারিহা তাসনিম সাবাহ্ এবং রিফাহ্ নান্জীবার মনমুগ্ধকর উপস্থাপনায় অনুষ্ঠানটি অত্যন্ত আকর্ষণীয় হয়ে ওঠে।
অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ তছলিম উদ্দিন, শামীম আরা বেগম, চিত্ত রঞ্জন রায়, মোঃ আলমগীর হোসেন বাদশা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন