দিনাজপুরে বিশেষ কল্যাণ সভা ও আগস্ট মাসের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় দিনাজপুর পুলিশ লাইন্স হলরুমে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়। সভায় পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের সদস্যদের বিভিন্ন পেশাগত বিষয়, কর্মপরিবেশ ও কল্যাণসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি সদস্যদের বিভিন্ন সমস্যা সমাধান ও সার্বিক কল্যাণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি সকলকে নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে জনগণের আস্থা অর্জনের আহ্বান জানান।
বিশেষ কল্যাণ সভা শেষে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আগস্ট মাসের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার মহোদয় জেলার সার্কেল অফিসার ও সকল থানার অফিসার ইনচার্জগণকে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠুভাবে বজায় রাখতে আরও দায়িত্বশীল, তৎপর ও সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের প্রতি পুলিশি সেবার মানোন্নয়নে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এছাড়া আগস্ট মাসে কৃতিত্বপূর্ণ কার্য সম্পাদনের জন্য তিনি জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের হাতে নগদ অর্থ পুরস্কার তুলে দেন এবং ভবিষ্যতে আরও ভালো কাজের মাধ্যমে জেলার ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য সকলকে উৎসাহিত করেন।
এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), জনাব সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), দিনাজপুরসহ জেলার সার্কেল অফিসারগণ, সকল থানার অফিসার ইনচার্জগণ এবং জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন