দিনাজপুর সদর ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের রাণীগঞ্জ উপশাখা কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার রাণীগঞ্জ দাখিল মাদ্রাসা মোড়ের মাস্টার মার্কেটে এ সভা অনুষ্ঠিত হয়। দিনাজপুর সদর ডেকোরেটর শ্রমিক ইউনিয়ন রাণীগঞ্জ উপশাখা কমিটি (রেজি. নং- রাজ-২৫১৬) এ সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথি ছিলেন ৩নং ফাজিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন ৩নং ফাজিলপুর ইউনিয়ন বিএনপির অর্থ ও ত্রাণ বিষয়ক সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাজ্জাদ আলী; ৩নং ফাজিলপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড ইউপি সদস্য ও ৩নং ফাজিলপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাদিকুল ইসলাম এবং ৩নং ফাজিলপুর ইউনিয়ন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ সেলিম রানা।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর ডেকোরেটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম কামাল; দিনাজপুর সদর ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মমিনুল ইসলাম মিজান এবং সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল করিম।
সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর সদর ডেকোরেটর শ্রমিক ইউনিয়ন রাণীগঞ্জ উপশাখা কমিটির উপদেষ্টা মোঃ আব্দুল খালেক।
সভায় রাণীগঞ্জ উপশাখা কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দের পরিচিতি তুলে ধরা হয়। কমিটির সভাপতি মোঃ সুলতান আলী, সহ-সভাপতি মোঃ মশিউর রহমান, সাধারণ সম্পাদক হাসিনুর রহমান এবং সহ-সাধারণ সম্পাদক শ্রী কার্তিকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় শ্রমিকদের বিভিন্ন সমস্যা, অধিকার এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন