নাগরিক সেবায় আনন্দ অবদান এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখায় বীরগঞ্জ থানার তিন পুলিশ কর্মকর্তা পেলেন শ্রেষ্ঠত্বের পুরস্কার।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিনাজপুর জেলা পুলিশ কনফারেন্স রুমে দিনাজপুরের পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপিএম-এর কাছ থেকে আগস্ট মাসের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে পুরস্কার গ্রহণ করেন বীরগঞ্জ থানার এএসআই মো. সুপিয়ার রহমান।
এদিকে একইদিনে দিনাজপুর জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে বীরগঞ্জ থানার এসআই মিজানুর রহমান এবং গোয়েন্দা শাখার শ্রেষ্ঠ গোপন তথ্য সংগ্রহকারী হিসেবে বীরগঞ্জ থানার ডিএসবি হায়দার আলী নির্বাচিত হয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল হালিম এবং বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকার।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন