বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ঠাকুরগাঁওয়ে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে।
শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কুমিল্লাহাড়ি বলাকা উদ্যান পুকুরে এই মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।
সেখানে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, জেলা মৎস্যজীবী দলের সভাপতি শাহরিয়ার কবির রতন, মাসুদ হাসান পলাশসহ অন্যান্যরা।
এ সময়ে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন বলেন, সবার আগে বাংলাদেশ উন্নয়নের জন্য এই সরকার কাজ করে যাচ্ছে। সরকারের উন্নয়নকে অব্যাহত রাখতে হলে সকলকে এগিয়ে আসতে হবে এবং একসাথে কাজ করতে হবে। আলোচনা শেষে অতিথিরা ঐ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন