দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালন করা হয়েছে।
শুক্রবার(০৪সেপ্টেম্বর) দুপুরে এ উপলক্ষে কেন্দ্রীয় দূর্গামন্দির থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার সেখানে এসে শেষ হয়। এতে বাদ্যযন্ত্রের সাথে নেচে গেয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম তিথী উৎযাপনে অংশ নেন ছোট বড় নানা বয়সের সনাতনী ভক্তরা।
পরে জেলা পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফ্রন্টের যৌথ আয়োজনে কেন্দ্রীয় দূর্গা মন্দির প্রাঙ্গনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়াও জেলার বিভিন্ন স্থানে এ উপলক্ষে শোভাযাত্রা, গীতাপাঠ, ভক্তি সংগীত, আলোচনা সভা ও প্রসাদ বিতরন করা হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন