দিনাজপুরের ফুলবাড়ীতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়ে এসার উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
এসার উদ্দিন ফুলবাড়ী পৌর এলাকার তেঁতুলিয়া আড়াপাড়া গ্রামের মৃত ফজর আলীর ছেলে।
শুক্রবার বিকেল সাড়ে চারটায় ফুলবাড়ী রেলওয়ে স্টেশনের কাছে রেলগেট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, এসার উদ্দিন তড়িঘড়ি করে রেললাইন পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় হঠাৎ তাঁর পা পিছলে তিনি রেললাইনের ওপর পড়ে যান। এ সময় ঢাকা অভিমুখী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে পার্বতীপুর জিআরপি পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পার্বতীপুর রেলওয়ে থানার পুলিশ ঘটনা নিশ্চিত করে জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন