দিনাজপুরের বীরগঞ্জের বোয়ালমারীতে নাইট ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের বোয়ালমারী যুব সমাজের আয়োজনে নাইট ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়।
সুজালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও বীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েলের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা, দিনাজপুর চেম্বার অফ কমার্সের পরিচালক ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ রেজওয়ানুল ইসলাম রিজু।
এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা যুব দলের সদস্য সচিব তানভীর চৌধুরী, উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহব্বায়ক আব্দুল জব্বার প্রমুখ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন