পঞ্চগড়ের আটোয়ারীতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীযের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধমর্ীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও উপজেলার সকল সনাতনী ভক্তবৃন্দের আয়োজনে উপজেলায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে পূজা উদযাপন কমিটির নেতৃতে ্বউপজেলার কেন্দ্রিয় দূর্গা মন্দির হতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এসময় ভক্তরা ব্যানার, ফেস্টুন ,ঢাক-ঢোল আর কাসার তালে তালে শ্রী কৃষ্ণের বন্দনা করে কীর্তন করেন। এছাড়া নানা সাজে সজ্জিত হয়ে মহাবতার শ্রী কৃষ্ণের বিভিন্ন লীলা বিলাসের দৃশ্য প্রদর্শন করেন। উৎসবমূখর পরিবেশে শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও ফকিরগঞ্জ বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় কেন্দ্রিয় দূর্গা মন্দিরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে দূর্গা মন্দির প্রাঙ্গণে দিবসটির ওপর গুরুত্বারোপ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আটোয়ারী উপজেলা শাখার সভাপতি মনোজ রায় হিরু। অনুষ্ঠান সঞ্চালনা করেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আটোয়ারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক গনেশ চন্দ্র ঘোষ ভানু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ বদিউজ্জামান মানিক, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ আক্তারুজ্জামান আতা, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ মকসেদ আলী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ আটোয়ারী উপজেলা শাখার সভাপতি কমলেশ চন্দ্র ঘোষ। অন্যান্যদের মধ্যে বিমল চন্দ্র দাসাধিকারী, বীর মুক্তিযোদ্ধা ঈশ্বর চন্দ্র বর্মন , বীর মুক্তিযোদ্ধা জ্যোতিষ চন্দ্র বর্মন, পরিমল চন্দ্র চট্টোপাধ্যায়, নিতিশ চন্দ্র বর্মন , নিপেন চন্দ্র ঘোষ ,হীরু রঞ্জন ঘোষ প্রমূখ। এতে বিভিন্ন বয়সী নারী-পুরুষ, শিশুসহ বিপুল সংখ্যক পুণ্যাথর্ীরা অংশগ্রহণ করেন। আলোচনা শেষে দেশ, জাতী ও মানবকুলের মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনার আয়োজন এবং ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের মধ্যদিয়ে জন্মাষ্টমী উৎসব শেষ করা হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে রিপামনি দেবী বলেন, ধর্ম মানুষকে কল্যাণের পথে নিয়ে যায় এবং মানুষকে ভালোবাসতে শেখায়। সৎ পথে থাকলে মানুষ অবশ্যই তাঁর স্রষ্টাকে লাভ করতে পারবেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন