দিনাজপুরের কাহারোলে শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষ্যে এক মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর’২৬) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা জন্মাষ্টমী কমিটির আয়োজনে এবং উপজেলা সকল সনাতনী ভক্তবৃন্দের সহযোগীতায় উষা সিমেনাহল সংলগ্ন উপজেলা কেন্দ্রীয় হরি মন্দির থেকে এক মঙ্গল শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করেন। মঙ্গলশোভাযাত্রায় অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলী, জেলা বিএনপির অন্যতম সদস্য আবুল হোসেন রাজা, উপজেলা বিএনপির সাংগঠনিক মোঃ মতিয়ার রহমান, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকুমার রায়, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য ফ্রন্টের সদস্য সচীব নিরোদ চন্দ্র রায় প্রমুখ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন