দিনাজপুরে আগুনে শ্যামলী এনআর ট্রাভেলসের দুইটি যাত্রীবাহী বাস পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার ভোরে সদর উপজেলার বটতলি ট্রাক টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে একটি বাস প্রায় সম্পূর্ণ পুড়ে গেলেও অপর বাসটির সামান্য ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো ট্রাক টার্মিনাল এলাকায় শ্যামলী এনআর ট্রাভেলসের কয়েকটি বাস পার্কিং করা ছিল। ভোরের দিকে একটি বাসে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ঢাকা মেট্রো-ব ১৪-৬৬৮৫ নম্বরের বাসটি প্রায় সম্পূর্ণ পুড়ে যায়।এ সময় আগুনের শিখা পাশেই রাখা শ্যামলী এনআর ট্রাভেলসের আরেকটি বাসে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। তবে স্থানীয় চালক ও শ্রমিকরা দ্রুত বাসটি নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। এটি নাশকতা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন