ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের অ্যাফিলিয়েটেড বডির সভা' অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) রাজধানীর মিরপুরে অবস্থিত ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের হল এ-তে এই সভাটি সম্পন্ন হয়।সভায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং দেশের বিভিন্ন অঞ্চলের অ্যাফিলিয়েটেড বডির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে চলমান সেবামূলক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা বিশদভাবে উপস্থাপন করা হয়।
দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের সেবামূলক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারন সম্পাদক এ কে এম আজাদ। এসময় উপস্থিত ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক মোঃ আবু তাহের আবু, কোষাধ্যÿ মোঃ আনোয়ারম্নল কবির। এছাড়াও সভায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের অ্যাফিলিয়েটেড বডির অন্যান্য সদস্য ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় দেশের সর্বস্ত্মরের মানুষের কাছে হৃদরোগের আধুনিক চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরম্নত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া, আগামী দিনগুলোতে ফাউন্ডেশনের সেবামূলক কার্যক্রম ও সাংগঠনিক পরিধি আরও বেগবান করার ব্যাপারে প্রতিনিধিরা তাদের মতামত ব্যক্ত করেন।ফাউন্ডেশনের পক্ষ থেকে সংশিস্নষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে এবং দেশব্যাপী হৃদরোগ প্রতিরোধের আন্দোলনকে আরও জোরদার করার প্রত্যয় নিয়ে সভাটি সমাপ্ত হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন