দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মেধার সঠিক বিকাশ ঘটিয়ে দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত করতে হবে। একই সাথে তিনি শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।শনিবার সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে, উপজেলা প্রশাসনের আয়োজনে, প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সাধারণ ও ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের ক্রেস্ট প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলি বলেন।
এ সময় বিরল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আল এমরান, উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন এবং পৌর বিএনপির সহ-সভাপতি আসাদুল হক হিরা, উপজেলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রদীপ সিংহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সাধারণ ও ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা স্মারক ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় শিক্ষানুরাগী, অভিভাবক এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন