দিনাজপুরের বিরামপুরে একটি হাফেজিয়া মাদরাসার তিন ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে ওই মাদরাসার শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিনগত গভীর রাতে উপজেলার খানপুর ইউনিয়নের মাদরাসা থেকে তাকে আটক করা হয়। পরে এ ঘটনায় করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
অভিযুক্ত শিক্ষকের নাম হাসান আলী (২৫)। তিনি নবাবগঞ্জ উপজেলার তিখুর বাজার এলাকার শহিদুল ইসলামের ছেলে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিম আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বিরামপুর উপজেলার একটি হাফেজিয়া মাদরাসায় পড়াশোনা করা তিন ছাত্রকে বিভিন্ন সময়ে বলাৎকারের অভিযোগ ওঠে হাসান আলীর বিরুদ্ধে। ভুক্তভোগীরা বিষয়টি পরিবারকে জানালে খবর ছড়িয়ে পড়ে। এ ঘটনায় অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে এ ঘটনায় করা মামলায় ওই শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়।
ওসি শামিম আল মামুন বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত সত্য উদঘাটন করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন