গাইবান্ধা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনকে পুনরায় শক্তিশালী ও সচল করার পাশাপাশি শ্রমিকদের অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে জেলা শাখার উদ্যোগে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এর আগে পাবলিক লাইব্রেরি চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালিতে জেলার বিভিন্ন এলাকার ইমারত নির্মাণ ও রংমিস্ত্রি শ্রমিকরা অংশ নেন।
গাইবান্ধা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সদস্য আব্দুস সালামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জাতীয়তাবাদী শ্রমিকদল গাইবান্ধা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট কাজী আমিরুল ইসলাম ফকু, সাধারণ সম্পাদক এসএম হুনান হক্কানী, শ্রমিক নেতা অধ্যক্ষ মমতাজুর রহমান বাবু, ট্রাক-ট্যাংকলরি-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুল করিম, সংগঠনের সাবেক সভাপতি খায়রুল ইসলাম, জেলা সদস্য সাইফুল ইসলাম, সুমন মিয়াসহ অনেকে।
সভা শেষে অধ্যক্ষ মমতাজুর রহমান বাবুকে প্রধান করে পাঁচ সদস্যের একটি নির্বাচন কমিটি গঠন করা হয়। আগামী দুই মাসের মধ্যে এই কমিটি নির্বাচন আয়োজনের ব্যবস্থা করবে বলে সভায় জানানো হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন