কান্তজীর নৌবহরের মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় নিহত স্বাক্ষর কুন্ডু টয়ের শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন দিনাজপুরের জেলা প্রশাসক ও রাজদেবোত্তর স্টেটের সভাপতি মো. রফিকুল ইসলাম।
রোববার (৬ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তিনি তাদের সান্ত্বনা দেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। এ সময় টয়ের স্ত্রীকে উপযুক্ত একটি চাকরির ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে এবং পরিবারকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়া হবে বলেও জানান জেলা প্রশাসক।
এদিকে, শোকাহত পরিবারের পক্ষ থেকে দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের জবাবদিহিতা, নৌবহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ ১২ দফা দাবি জানানো হয়েছে।
পরিবারের প্রত্যাশা—টয়ের এই মর্মান্তিক মৃত্যু যেন শুধু একটি পরিবারের কান্নায় সীমাবদ্ধ না থাকে; বরং এ দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে নৌবহর আয়োজনে আরও নিরাপদ ও জবাবদিহিমূলক ব্যবস্থা নিশ্চিত করা হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন