দিনাজপুরে পুরাতন ভবন থেকে নতুন ভবন তৌহিদা টাওয়ারে স্থানান্তরিত হওয়া অগ্রণী ব্যাংক পিএলসি, পুলহাট শাখার শুভ উদ্বোধন উপলক্ষে গ্রাহক সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।৬ সেপ্টেম্বর রোববার দিনাজপুরের পুলহাট এলাকায় নতুন ভবন তৌহিদা টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসির রংপুর সার্কেলের মহাব্যবস্থাপক জনাব সুধীর রঞ্জন বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসির দিনাজপুর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান জনাব মোঃ আখতার হাসান এবং দিনাজপুর জেলা চাউল কল মালিক সমিতির সভাপতি জনাব মোঃ নুরুজ্জামান সরকার।
অগ্রণী ব্যাংক পিএলসি, পুলহাট শাখার এসপিও ও ব্যবস্থাপক মোঃ জুয়েলার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে নতুন ভবনে শাখাটির কার্যক্রম পরিচালনার বিভিন্ন দিক তুলে ধরা হয়। এ সময় গ্রাহকদের আরও উন্নত, আধুনিক ও মানসম্মত ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন ব্যাংক কর্মকর্তারা।
অনুষ্ঠানে ভবন মালিক গোলাম মাজিদুর রহমান, ব্যবসায়ী মাহবুব আহমেদ, এজিএম জাহাঙ্গীর আলম, এজিএম বিশ্বজিৎ রায়, অফিস কল্যাণ সমিতির সভাপতি মাহফিজুর রহমানসহ অফিস কল্যাণ সমিতির কর্মকর্তা-কর্মচারী এবং ব্যাংকের বিপুলসংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন।
পরে নতুন ভবনে অগ্রণী ব্যাংক পিএলসি, পুলহাট শাখার কার্যক্রমের সাফল্য ও দেশের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের মাধ্যমে গ্রাহকদের আরও সহজ, দ্রুত ও আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে নতুন ভবনে অগ্রণী ব্যাংক পিএলসি, পুলহাট শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন