দিনাজপুরে এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত পাঁচ শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ইসলামী ছাত্রশিবির দিনাজপুর শহর শাখার আয়োজনে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের জন্য এই সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।
ইসলামী ছাত্রশিবির দিনাজপুর শহর শাখার সভাপতি মোঃ মাসুদ রানা'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ।
প্রধান অতিথির বক্তব্যে রাজিবুর রহমান পলাশ কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, আজ যাদের জন্য এই আয়োজন, তারা আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। মেধা ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের গড়ে তুলে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করতে হবে।
তিনি বলেন, তোমাদের শিবিরে যোগদান করানোর জন্য আজ ডাকা হয়নি। তোমরা শিবির করো আর না করো, জাতির প্রয়োজনে শিবির সবসময় তোমাদের পাশে থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্রশিবিরের
কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক
মোহাম্মদ ইব্রাহীম, সাবেক
সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক আবদুর রাজ্জাক
দিনাজপুর জেলা জামায়াত নেতা এ্যাড. মাইনুল আলম ও সদর উপজেলা পরিসদের সাবেক চেযারম্যান মাওলানা মজিবুর রহমান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রশিবিরের দিনাজপুর শহর শাখার শাখার সেক্রেটারি
মোঃ কামরুজ্জামান।
অনুষ্ঠান দিনাজপুর কলেজ শাখার ছাত্রশিবিরের সভাপতি মোঃ আবু হানিফ, হাবিপ্রবি শাখার সভাপতি রেজওয়ানুল ইসলামসহ শিবিরের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন