বিরল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: রেজাউল ইসলাম বলেন, শিক্ষার্থীদের মেধা ও মানসিক বিকাশে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও শারীরিক কসরত অত্যন্ত জরুরি। খেলাধুলা শিক্ষার্থীদের ডিসিপ্লিন শেখায় এবং মাদকমুক্ত সুস্থ সমাজ গঠনে ভূমিকা রাখে।
আজ সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ৫৩ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান এই ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলি বলেন।
তিনি আরো বলেন, অত্যন্ত আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে সম্পন্ন করায় আয়োজককে ধন্যবাদ জানান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা স্কুল-মাদ্রাসা ক্রীড়া সমিতির আয়োজনে, অনুষ্ঠিত এ খেলায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ ইকবাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো: আরিফুর রহমান এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার আকলিমা প্রমুখ।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন বিরল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: রেজাউল ইসলাম।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় ক্রীড়া মোদী দর্শক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন