মানুষ পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা' এই প্রতিপাদ্য নিয়ে পঞ্চগড়ের বোদায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আন্ত্মর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে দিবসটি উপলক্ষে বোদা উপজেলা প্রশাসন ও উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ হলরম্নমে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজমল আজাদ রয়েল।
তিতোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুলস্নাহ আসাদ ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরম্নল ইসলাম।
বক্তারা বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শতভাগ সাক্ষরতা অর্জনের কোনো বিকল্প নেই। বর্তমান সরকার ও প্রশাসন নিরক্ষরতা দূরীকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি উপ-আনুষ্ঠানিক শিক্ষার মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় সম্পৃক্ত করার আহ্বান জানান তারা।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন গণমাধ্যম ও সাংস্কৃতিক কর্মী মাজেদুল ইসলাম আকাশ, মাঝগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারম্নন অর রশিদ, এনামুল হক,মিজানুর রহমান ও ইয়ুথ এগেইনস্ট হাঙ্গার এর সম্পাদক শিক্ষার্থী শিমু আক্তার প্রমুখ। এর আগে দিবসটি উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্যর্ যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরম্নমে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুধীজন উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন