দিনাজপুর এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক শিশু ও যুব ফোরাম সমাবেশ ২০২৬।
সোমবার সকাল ১১ টায় দিনাজপুর এডিপি হলরম্নমে তারম্নণ্যের স্বপ্ন যুব সংগঠন (দিনাজপুর), একতা যুব ফোরাম (বিরল) স্বপ্নযাত্রা যুব সংগঠন (কাহারোল) এর অংশগ্রহণে অনুষ্ঠিত বার্ষিক শিশু ও যুব ফোরাম সমাবেশ ২০২৬ এ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এর সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরীফিকেশন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর দিনাজপুর এর উপ-পরিচালক মামুন হোসেন চৌধুরী।
অনুষ্ঠানের প্রধান অতিথি যুব উন্নয়ন অধিদপ্তর দিনাজপুর এর উপপরিচালক মামুন হাসান চৌধুরী বলেন, নেতৃত্বের বিকাশ ঘটাতে হবে এবং অবশ্যই স্বপ্ন থাকতে হবে। ছেলেদের সুযোগ বেশি, পাশাপাশি মেয়েদেরও সুযোগ দেওয়া উচিত। ড্রেন নিস্কাশন ও পরিষ্কার-পরিচ্ছন্নতায় আমাদের সচেতন হতে হবে। এছাড়াও তিনি দিনাজপুর এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশকে ধন্যবাদ জানান জনকল্যানমূলক কাজের জন্য। পরিচয় পর্ব দিয়ে অনুষ্ঠানে কার্যক্রম শুরম্ন করা হয় এবং মুক্ত আলোচনায় অংশগ্রহণ করে যুব সংগঠনের নেতবৃন্দ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন