রাতের আধারে সীমান্ত্ম দিয়ে পুশইনের চেষ্ঠা ব্যর্থ করে দিয়েছে বিরামপুর সীমান্ত্মের স্থানীয়রা ও বিজিবি সদস্যরা।
রোববার দিবাগত রাতে দিনাজপুরের বিরামপুরের গোবিন্দপুর সীমান্ত্ম দিয়ে ২৫ থেকে ৩০জন ভারতীয়কে পুশ-ইনের চেষ্টা করে ভারতীয় সীমান্ত্মরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে বাংলাদেশ সীমান্ত্মরক্ষী বাহিনী (বিজিবি) ও স্থানীয়দের সতর্ক অবস্থানের কারণে তারা ভারতে ফিরে যায়। ওই এলাকা দিয়ে পুশ-ইন ঠেকাতে বিজিবির সঙ্গে গ্রামবাসী সতর্ক অবস্থানে রয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে জয়পুরহাট ব্যাটালিয়নের (বিজিবি ২০) আওতাধীন বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের দাউদপুর বিওপির গোবিন্দপুর সীমান্ত্মের ২৮৯/৪৬ এস পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে দাউদপুর বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মাহাবুর রহমান জানান, পুশ-ইনের ঘটনা আমরা প্রতিহত করেছি। স্থানীয় গ্রামবাসী আমাদের সহায়তা করেন। আমাদের পাশাপাশি গ্রামবাসী নিজেদের উদ্যোগে টহল দিচ্ছেন। পুশ-ইন ঠেকাতে এই এলাকায় আমরা সতর্ক অবস্থায় আছি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিজিবি জানায়, রাতে সীমান্ত্মের কাঁটাতারের বেড়া অতিক্রম করে কিছু ভারতীয়কে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ।বাংলাদেশে প্রবেশের সময় স্থানীয়রা দেখতে পেয়ে তাদের ধাওয়া করেন। পরে তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।
রাখেন মোলস্না নামের এক যুবক জানান, রাতে আমি বাড়ির পাশে মাঠে দাঁড়িয়ে ছিলাম। এসময় বেশ কিছু ভারতীয় বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন। আমি চিলস্নাচিলিস্ন করলে পোস্টে থাকা বিজিবি এবং গ্রামবাসী সেখানে উপস্থিত হন। পরে বিএসএফের সদস্যরা তাদের ফিরিয়ে নিতে বাধ্য হন।
স্থানীয় বাসিন্দা রম্নবেল হোসেন জানান, প্রথম দিকে তাদের প্রতিহত করলে এর বেশ কিছুক্ষণ পর পাশের একটি এলাকা দিয়ে আবারও চেষ্টা করে। সেখানে গ্রামবাসী বাধা দিলে তারা সেখান থেকেও ফিরিয়ে নেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন