পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্ত্মবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ÿুদ্র নৃ-গোষ্ঠীর শিÿার্থী ও উপকারভোগীদের মাঝে শিÿা বৃত্তির অর্থ বাইসাইকেল ও সেলাই মেশিন প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক মোসাঃ শুকরিয়া পারভীন, উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মতিয়ার রহমান, উপকারভোগী ÿুদ্র নৃ-গোষ্ঠীর শিÿার্থী ও অভিভাবক সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়ের ১১ জন শিÿার্থীকে তিন হাজার টাকা করে, মাধ্যমিক বিদ্যালয়ের ৭ জন শিÿার্থীকে পাঁচ হাজার টাকা করে এবং কলেজ পর্যায়ের ৫ জন শিÿার্থীকে সাত হাজার টাকা করে শিÿা বৃত্তির অর্থ প্রদান করা হয়। পাশাপাশি ৪ জন শিÿার্থীর হাতে একটি করে বাইসাইকেল এবং ২ জন উপকারভোগীর মাঝে একটি কওে সেলাই মেশিন বিতরণ করা হয়। এসময় জেলা প্রশাসক মোসাঃ শুকরিয়া পারভীন বলেন, শিÿা ও দÿতা উন্নয়নের মাধ্যমে ÿুদ্র নৃ-গোষ্ঠীর জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্ত্মবায়ন করছে। শিÿার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে এবং উপকারভোগীদের স্বাবলম্বী করতে এ ধরণের উদ্যোগ গুরম্নত্বপূর্ণ ভুমিকা রাখবে। তিনি বলেন,কাউকে পেছনে রেখে নয়, সবাইকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে যাবে। শিÿার্থীদেও হাতে বাইসাইকেল তুলে দেওয়ায় তাদের বিদ্যালয়ে যাতায়াত সহজ হবে এবং নারীদের দেওয়া সেলাই মেশিন আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হতে সহায়তা করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
এছাড়াও একই দিনে ঠাকুরগাঁও এর রম্নহিয়া থেকে আটোয়ারী সড়কের নব নির্মিত প্রবেশ গেইট এবং উপজেলা পরিষদ চত্বরে দৃষ্টি নন্দিত 'আমাদের আটোয়ারী' কর্ণার ফলক উম্মোচনের মাধ্যমে উদ্বোধন করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন