দিনাজপুরের বীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিটিজেন ভয়েস অ্যান্ড অ্যাকশন (সিভিএ) কার্যক্রমের আওতায় অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা (ইন্টারফেস মিটিং) অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় শালবন মিলনায়তনে সিভিএ ওয়ার্কিং গ্রুপ এর আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বীরগঞ্জ এপি এর সহযোগিতায় ওয়াল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এরিয়ার এপি"র ম্যানেজার রবার্ট কোমল সরকার এর সভাপতিত্বে কর্মপরিকল্পনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহজিদা হক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার মোছা: মোতা রিনা, খুশিদা, সুজালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: তহিদুল ইসলাম, নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান আনিস।
এসময় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এপি’র প্রোগ্রাম অফিসার সাধন দাস, বাপ্পী জয়ধর, ডরিস হাসদা,শ্যামলা,কোড়াইয়া,কার্যকরী দলের সদস্যবৃন্দের পরিচালনায় অংশগ্রহণে সেবাদাতা, সেবাগ্রহীতা, সিভিএ কার্যকরী দল, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষিকা,সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় সরকার নেত্রীবৃন্দ এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহজিদা হক তার বক্তব্যে বলেন,“বিদ্যালয়ভিত্তিক সমস্যা সমাধান এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে কমিউনিটির সক্রিয় সম্পৃক্ততা প্রয়োজন। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।” সভা শেষে প্রণীত কর্ম-পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল পক্ষ একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শিক্ষক উপস্থিতি, শিক্ষার্থীদের শেখার পরিবেশ, নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থা, শিশু সুরক্ষা এবং প্রাথমিক শিক্ষার বিভিন্ন মানদণ্ড নিয়ে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়।
অংশগ্রহণকারী শিক্ষক, অভিভাবক, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য ও কমিউনিটি প্রতিনিধিরা বিদ্যালয়ের বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন এবং সমাধানে যৌথ কর্ম-পরিকল্পনা প্রণয়ন করেন। অনুষ্ঠানে অংশগ্রহণমূল কর্মপরিকল্পনায় ৭২ জন নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন