দিনাজপুর জেলার বিরল উপজেলার ৯ নং মঙ্গলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিরল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ জিল্লুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।আজ (১০ সেপ্টেম্বর) আনুমানিক দুপুর ১:০০ টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
সৈয়দ জিল্লুর রহমান দীর্ঘদিন ধরে অত্র অঞ্চলের মানুষের কল্যাণে ও স্থানীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন। তাঁর এই আকস্মিক মৃত্যুতে বিরল উপজেলা ও মঙ্গলপুর ইউনিয়ন জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
তাঁর এই অকাল ও বেদনাদায়ক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন এবং বিভিন্ন স্তরের জনসাধারণ। নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
পরিবার সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার নামাজ ও দাফনের সময়সূচী পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন