ক্রীড়া নৈপুণ্য গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। এই প্রতিপাদ্য কে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে ৫৩ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খাইরুল ইসলাম।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আরিফুল্লাহ্, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহেবুল্লাহ আবু নুর চৌধুরী, ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নব-নির্বাচিত সদস্য মোঃ মাসুদ রানা সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ প্রমুখ।
এ সময় বিভিন্ন খেলায় অংশগ্রহণকারী ও বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন