গাইবান্ধা পৌরসভা ভবনের সামনে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক সংগ্রাম পরিষদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে। পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের প্রত্যক্ষ ইন্ধনে একদল বহিরাগত সন্ত্রাসী এই হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। হামলায় সংগঠনটির জেলা আহ্বায়কসহ বেশ কয়েকজন নেতাকর্মী ও সাধারণ চালক আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় ১০ দফা দাবিতে গানাসাস মার্কেট থেকে রিকশা ও ইজিবাইক সংগ্রাম পরিষদের একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের উদ্দেশ্যে পৌরসভা ভবনের সামনে পৌঁছালে আকস্মিকভাবে লাঠিসোঁটা নিয়ে একদল বহিরাগত সন্ত্রাসী তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে।প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় পৌরসভার কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে পেছন থেকে ইন্ধন দিতে দেখা গেছে। হামলায় সংগ্রাম পরিষদের জেলা আহ্বায়ক রক্তাক্ত জখম হন। স্থানীয়রা। শ্রমিক নেতারা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনার পর থেকে চালকদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন