দিনাজপুর
জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম।
বৃহস্পতিবার অনুষ্ঠিত মাছের পোনা অবমুক্তকরন অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ তারিফুর রহমান সরকার।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ আব্দুল হালিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণ, আরআই, পুলিশ লাইন্স, দিনাজপুরসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন