“বাংলাদেশ মহিলা পরিষদকে সংহত করি, নারী আন্দোলন অগ্রসর করি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ, গাইবান্ধা জেলা শাখার সংগঠন উপ-পরিষদের উদ্যোগে সাংগঠনিক মাস ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে তুলসিঘাটের সাহাপাড়া ইউনিয়ন কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি মাহফুজা খানম মিতা, সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ, লায়লা নাসরিন, কেয়া ইয়াসমিন, সাহাপাড়া ইউপি চেয়ারম্যান মশিউর রহমান ও শিক্ষক সীমা আক্তারসহ অনেকে।
বক্তারা নারীর অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠা, নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য প্রতিরোধ, নারী-পুরুষের সমতা এবং নারীর সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নারী আন্দোলনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণের আহ্বান জানান।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন