“লিচুর মিষ্টি ঘ্রাণে, সোনালী ধানের প্রাণে—জাগুক রোভার তারুণ্য” এই শ্লোগানে স্কাউটস, দিনাজপুর জেলা-এর আয়োজনে ৪র্থ রোভার মুট, দিনাজপুর জেলা ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
শুক্রবার দিনাজপুর গোর-এ-শহীদ বড় মাঠে ১০-১৪ সেপ্টেম্বর পর্যন্ত আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম, উপপরিচালক স্থানীয় সরকার শেখ হাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মাজহারুল ইসলাম।
অতিথিরা বক্তব্যে বলেন, স্কাউটিং তরুণদের শৃঙ্খলা, নেতৃত্ব, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। একজন রোভার শুধু নিজের উন্নয়নেই নয়, সমাজ ও দেশের কল্যাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বর্তমান সময়ে তরুণদের সঠিক পথে পরিচালিত করতে স্কাউটিংয়ের মতো ইতিবাচক ও সৃজনশীল কার্যক্রমের গুরুত্ব অপরিসীম। তিনি রোভারদের দেশ ও মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান এবং ৪র্থ রোভার মুটের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন