সারাদেশের ন্যায় দিনাজপুরের হিলিতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
শনিবার সকালে হাকিমপুর উপজেলা হলরুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের মতো প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন করেন।
এর পরে হাকিমপুর উপজেলা চত্বরের বিভিন্ন স্থানে ডেঙ্গু প্রতিরোধ স্প্রে করেন এবং ময়লা আবর্জনা পরিচ্ছন্নতা কাজ শুরু হয়েছে। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন
এসময় হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জজ মিত্র চাকমা, হাকিমপুর থানা অফিসার জাকির হোসেন, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন