কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের উপর দিয়ে প্রবাহমান ধরলা নদীর উপরে নির্মিত ফুলবাড়ী সেতু পাড়ে অনুষ্ঠিত হলো প্রায় এক মাসব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতার ফাইনাল খেলা। শিমুলবাড়ী এলাকার ক্রীড়ামনা এলাকাবাসীর উদ্যোগে অনুষ্ঠিত ফাইনাল খেলাটি শুরু হয় শুক্রবার শেষ বিকেলে। ফাইনাল রাউন্ডে ছিলেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্চ ইউনয়িনের তামিম বাংলা নৌকাবাইচ দল বনাম ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের আনন্দ বাজার এলাকার আশার আলো নৌকাবাইচ দল।
এতে তীব্র লাড়াইয়ে প্রথম স্থান অধিকার করেন উলিপুর উপজেলার বেগমগঞ্চ ইউনয়িনের তামিম বাংলা নৌকাবাইচ দল। দ্বিতীয় স্থান অধিকার করেন নাওডাঙ্গা ইউনিয়নের আনন্দ বাজার এলাকার আশার আলো নৌকাবাইচ দল।
নৗকাবাইচ প্রতিযোগিতার ফাইনাল খেলায় প্রধান বিচারকের দায়িত্ব পালন করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুড়িগ্রাম-২ আসনের ১১ দলীয় জোটের সংসদ সদস্য ্এনসিপির কেন্দ্রীয় নেতা ড. আতিক মুজাহিদ এমপি। পরে প্রধান অতিথি ড. আতিক মুজাহিদ এমপি প্রথম স্থান অধিকারী তামিম বাংলা নৌকাবাইচ দলের হাতে প্রথম পুরস্কার হিসেবে একটি মহিষ, দ্বিতীয় পুরস্কার হিসেবে আশার আলো নৌকাবাইচ দলের হাতে একটি গরু ও তৃতীয় পুরস্কার হিসেবে শিমুলবাড়ী ইউনিয়নের হক বাজার এলাকার দাদা ভাই নৌকাবাইচ দলকে একটি ছাগল উপহার দেন।
শিমুলবাড়ী ইউনিয়নের বাসিন্দা ও শিমুলবাড়ী ইউপি চেয়ারম্যার শরীয়ফুল ইসলাম মিয়া সোহেল এবং একই ইউনিয়নের বাসিন্দা উপজেলা যুবদলের সাবেক সভাপতি সামসুজ্জামান হাসুর দিক নির্দেশনায় ২৬ আগস্ট থেকে ধরলা নদীর ফুলবাড়ী সেতু পাড়ে অনুষ্ঠিত হয়। এ খেলায় শুরু থেকে ফাইনাল পর্ব পর্যন্ত ধরলা নদীর ফুলবাড়ী সেতু পাড়ে কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার বিভিন্ন স্থান লাখো নারী-পুরুষের সমাগম ঘটে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন