দিনাজপুরের পার্বতীপুরে পরিত্যক্ত দুটি ব্যাগ থেকে ৯২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার রামপুর ইউনিয়নের বাসুপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে এসব গুলি উদ্ধার করা হয়।
র্যাব-১৩-এর রংপুর সদর কম্পানির একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালায়। র্যাব জানায়, রাত পৌনে ১২টার দিকে বদরগঞ্জ থেকে পার্বতীপুরের দিকে যাওয়া সড়কের বাসুপাড়া মোড় এলাকায় সন্দেহজনক অবস্থায় দুটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। পরে ব্যাগ দুটিতে তল্লাশি চালিয়ে একটিতে ৫০ রাউন্ড ও অন্যটিতে ৪২ রাউন্ড গুলি পাওয়া যায়। র্যাবের ভাষ্য, উদ্ধার গুলিগুলো .২২ রিমফায়ার লং রাইফেলের।
তবে ব্যাগ দুটির আশপাশে কোনো ব্যক্তি কিংবা গুলির দাবিদার কাউকে পাওয়া যায়নি। পরে উদ্ধার হওয়া সব গোলাবারুদ আইনিব্যবস্থা নেওয়ার জন্য পার্বতীপুর থানায় হস্তান্তর করা হয়।
র্যাব-১৩ জানিয়েছে, অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিরুদ্ধে তাদের অভিযান নিয়মিতভাবে চলছে। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন