দিনাজপুরের বীরগঞ্জে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ও জনপ্রিয় হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার পাল্টাপুর ইউনিয়নের মাদ্রাসা মোড়ে দিনব্যাপী এ খেলার আয়োজন করা হয়।
পাল্টাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবদলের সহসভাপতি মো. জসিম উদ্দিনের আয়োজনে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: রেজওয়ানুল ইসলাম রিজু।
প্রধান অতিথির বক্তব্যে রেজওয়ানুল ইসলাম রিজু বলেন, বর্তমান সরকার খেলাধুলার উন্নয়নে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। যুব সমাজকে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই আমাদের সন্তানদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে। গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলাসহ বিভিন্ন খেলাধুলার আয়োজনের মাধ্যমে যুব সমাজকে সুস্থ ও সুন্দর পরিবেশে গড়ে তোলা সম্ভব। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ৫নং সুজালপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা যুবদলের সদস্য সচিব ও ১১নং মরিচা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তানভীর চৌধুরী, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মো. মশিউর রহমান, বীরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান আকাশ, ৪নং পাল্টাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রবিউল ইসলাম মাস্টার এবং ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. শরিফুল ইসলাম শরিফ।
এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে দিনব্যাপী ঐতিহ্যবাহী হাডুডু খেলা উপভোগ করেন।
আয়োজকরা জানান, গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী খেলাধুলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং সামাজিক সম্প্রীতি ও বিনোদনের পরিবেশ সৃষ্টি করতেই এ আয়োজন করা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন