নীলফামারী জেনারেল হাসপাতালের সেবার মানন্নোয়নে অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১৫ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালেল তত্ত্বাবধায়কের কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। টিআইবির অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) সভার আয়োজন করে।
এসময় হাসপাতালে কমিউনিটি মনিটরিংয়ের মাধ্যমে চিহ্নিত সমস্যাসমূহ তুলে ধরা হয় কতৃপক্ষের কাছে। এর মধ্যে রয়েছে কর্মকর্তা-কর্মচারীদের আচরণ, সময়মত উপস্থিতি, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ওষুধের প্রাপ্যতা, জনবল ঘাটতি এবং ওয়ের পোর্টাল হালনাগাদ। পর্যায়ক্রমে এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহনের আশ্বাস দেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আব্দুল্লাহেল মাফি।
প্রায় দুই ঘণ্টারব্যাপী সভায় হাসপাতালের বিদ্যমান সেবাব্যবস্থা পর্যালোচনার পাশাপাশি রোগীদের সেবাপ্রাপ্তির ক্ষেত্রে কী ধরনের সমস্যা হচ্ছে সেসব বিষয় তুলে ধরেন সনাকের সহযোগী সংগঠন- একটিভ সিটিজেন্স গ্রুপের (এসিজি) প্রতিনিধিরা। তারা হাসপাতালে কমিউনিটি মনিটরিংয়ের মাধ্যমে প্রাপ্ত বিভিন্ন অসংগতির কথা তুলে ধরে সমাধানের আহ্বান জানান।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আব্দুল্লাহেল মাফি বলেন, হাসপাতালের সেবার মানন্নোয় তাঁর অন্যতম অঙ্গীকার। চিহ্নিত সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। বিদ্যমান অসংগতি দুর করতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।
রোগীদের সেবাদানের ক্ষেত্রে দায়িত্বশীলতা, সময়ানুবর্তিতা ও ভালো আচরণ নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রযয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। যেসব সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধান করা সম্ভব, সেগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। আর যেসব বিষয়ে প্রশাসনিক বা কাঠামোগত সীমাবদ্ধতা রয়েছে সেগুলো পর্যায়ক্রমে সমাধানের চেষ্টা করা হবে।
সনাক সভাপতি মো. আকতারুল আলমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সনাকের স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক মো. মিজানুর রহমান লিটু। হাসপাতাল সমাজসেবা কর্মকর্তা নুরন নাহার নুরী, নার্সিং সুপারভাইজার আনোয়ারা খাতুন, মোছা. বিলকিছ বানু ও মির্জা আখতার, সিনিয়র স্টাফ নার্স রিংকু আক্তার এবং ওয়ার্ড মাস্টার রাকিবুল ইসলাম উপস্থিত ছিলেন এসময়।
এ ছাড়া সনাকের সহসভাপতি ভুবন চন্দ্র রায়, সদস্য তাহমিনুল হক ববী, শীষ রহমান ও আজমা আহসান, এসিজি সমন্বয়ক মো. আব্দুল মমিন, সহ-সমন্বয়ক বৈশাখী আক্তার ও মো. আল-আমীন এবং ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সহ-দলনেতা বর্ষা প্রামানিক ও সদস্য সুমনা আক্তার, টিআইবির এলাকা সমন্বয়কারী মো. আসাদুজ্জামান সভায় উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন