বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প ৩য় পর্যায় বোদা উপজেলার এৈমাসিক সমন্বয় সভা সোমবার বোদা উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে।।
সরকার প্রদত্ত নীতিমালা অনুযায়ী সমাজের ছোটখাটো বিরোধ নিষ্পত্তি, ঝগড়া বিবাদ কলহের আপোষ মিমাংসা, স্হানীয় পর্যায়ে নিষ্পত্তি করে আদালতের উপর বিচারিক চাপ কমানো এবং বিচার প্রার্থীর বিচার সহজ ও বিনা খরচে সেবা দেওয়ার লক্ষ্যে এই গ্রাম আদালত কাজ করে যাচ্ছে।।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল ইসলাম এর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন বোদা উপজেলার ১০টি ইউনিয়নের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর বৃন্দ,
গ্রাম আদালতের উপজেলা কো-অর্ডিনেটর আতিকা ইসলাম রিতু এবং উপজেলা উপ প্রশাসনিক কর্মকর্তা মোছা: সেলিনা আক্তার।
আতিকা ইসলাম রিতু গ্রাম আদালতের কার্যক্রমের গত তিনমাসের রিপোর্ট সভায় উপস্হাপন করেন। রির্পোট বিশ্লেষণ করে গ্রাম আদালতের প্রতি সাধারন মানুষের আস্হা দিন দিন বৃদ্ধি পাওয়ায় সভায় সন্তুষ্টি প্রকাশ করা হয়। এবং সকল হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর বৃন্দকে গ্রাম আদালতের সকল রেজিস্টার নথি সংরক্ষণ করা সহ আপডেট নথি সংরক্ষণে রাখতে আহ্বান জানান।
সভায় জানানো হয়, স্থানীয় পর্যায়ে গ্রাম আদালতের বিষয়ে সকল মানুষকে জানানোর উদ্দেশ্যে প্রচার-প্রচারণা, উদ্বুদ্ধকরণ করন কার্যক্রম চলমান রয়েছে। এক্ষেত্রে উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ একত্রিত হয়ে সম্মিলিত প্রচেষ্টায় গ্রাম আদালত বিষয়ক ভিডিও বাজারে বাজারে প্রচারের ব্যবস্থা নেয় হয়েছে ফলে সাধারণ মানুষ বেশ সারা দিচ্ছে এবং গ্রাম আদালতের প্রতি আগ্রহ বাড়ছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন