রংপুরের বদরগঞ্জে এমদাদুল হক (৭২) নামে জমি থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছেন।(১৫ সেপ্টেম্বর)মঙ্গলবার সকালে বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউপির দরজিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত এমদাদুল হকদরজিপাড়া গ্রামের মৃতখলিলুর রহমানের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বৃষ্টির মধ্যে জমি থেকে গরু আনতে যান এমদাদুল হক। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বদরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম সরকার বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক বলেও জানান তিনি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন