দিনাজপুরের বিরলে কমিউনিটি ক্লিনিকের সেবার মান মূল্যায়ন এবং সরকারি স্বাস্থ্যসেবা গ্রহণে জনগণের প্রধান সমস্যা, প্রতিবন্ধকতা ও সম্ভাব্য সমাধান নিয়ে সেবাদানকারী প্রতিষ্ঠান ও জনগণের মধ্যে উন্মুক্ত গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে সোসাইটি ফর উদ্যোগ-এর আয়োজনে বিরলের সাবইল রামচন্দ্রপুর (এস আর) উচ্চ বিদ্যালয় মাঠে এ উন্মুক্ত গণশুনানি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কমিউনিটি স্কোর কার্ড পরিচালনা কমিটির সভাপতি মোঃ লুৎফুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. পার্থ জ্বীময় সরকার। প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ মাহফুজ আলম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সোসাইটি ফর উদ্যোগ-এর নির্বাহী পরিচালক উম্মে নেহার।
এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা. তৌফিকা ইসলাম তন্বী, এডিএস ডাক্তার মোঃ সাদ্দাম হোসেন, মেডিকেল অফিসার আনিকা লুবনা, ফার্মাসিস্ট মোঃ সাইফুল ইসলাম, ঢেরাপাটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রফুল্ল চন্দ্র সরকার, ৩নং ধামইর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হানিফুর রহমান, প্রজেক্ট ম্যানেজার আলিমা বেগম, জেসমিন ফেরদৌস, মোঃ আলামিন ও মোঃ রিয়াজুল ইসলাম।
এছাড়াও ৩নং ধামইর ও ৫নং বিরল ইউনিয়নের ইউপি সদস্য, সাংবাদিক, কমিউনিটি স্কোর কার্ড কমিটির সদস্য এবং বিভিন্ন নারী দলের সদস্যরা উপস্থিত ছিলেন।
গণশুনানিতে কমিউনিটি ক্লিনিকের সেবার মান, স্বাস্থ্যসেবা নিতে গিয়ে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও প্রতিবন্ধকতা এবং এসব সমস্যা সমাধানের সম্ভাব্য উপায় নিয়ে জনগণের মতামত ও প্রশ্ন তুলে ধরা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানটি সোসাইটি ফর উদ্যোগ-এর “অধিকার ও জেন্ডার সমতা উন্নতকরণের মাধ্যমে বঞ্চিত নারীদের ক্ষমতা শক্তিশালী করা প্রকল্পের আওতায় আয়োজন করা হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন