রংপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে জাতীয়তাবাদী যুবদল। কর্মসূচি থেকে রংপুর মহানগরীর ছয়টি থানা এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ, মশার প্রজননক্ষেত্র ধ্বংসে স্প্রেকরণ ও পরিচ্ছন্ন অভিযান চালাবে সংগঠনের নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার দুপুরে রংপুর মহানগরীর পার্কের মোড় এলাকা থেকে এই কার্যক্রমের শুরু করা হয়।
জাতীয়তাবাদী যুবদল রংপুর মহানগর কমিটির উদ্যোগে এবং তাজহাট থানা যুবদল এ কর্মসূচির আয়োজন করে। এ সময় মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিনসহ মহানগর, তাজহাট থানা ও বিভিন্ন ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনে ডেঙ্গু মশার প্রজননক্ষেত্র ধ্বংস করতে ড্রেনে ফগার মেশিনের মাধ্যমে স্প্রে করার পাশাপাশি ফুটপাতে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার, সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং ডেঙ্গু প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে সর্বস্তরের মানুষকে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন