আগামী শনিবার (১৯ সেপ্টেম্বর) গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারসহ ৬ দফা বাস্তবায়নের দাবিতে ঢাকা টু রংপুর লং মার্চ সফল করার লক্ষে পঞ্চগড়ে স্বাগত মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে জেলা জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্য জোটের আয়োজনে পঞ্চগড় জজ কোর্টের সামনে থেকে একটি মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষণিক করে শহরের চৌরঙ্গী মোড়ে পথ সভা করে। পথসভায় বক্তারা গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সংকীর্ণ দলীয়করণ বন্ধ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধের দাবী জানান।
একই সাথে শনিবারের ঢাকা-রংপুর লংমার্চ সফল করার জন্য আহবান জানান।
এসময় বক্তব্য রাখেন, পঞ্চগড় জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন, নায়েব আমির মাওলানা মফিজউদ্দীন, সেক্রেটারী মাওলানা দেলোয়ার হোসেন, এনসিপির পঞ্চগড় জেলা শাখার আহবায়ক আরমান আলী, এনসিপির সাংগঠনিক সম্পাদক শিশির আসাদসহ ১১ দলীয় ঐক্য জোটের নেতা-কর্মীরা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন