বাংলাদেশ স্কাউটস পঞ্চগড় সদর উপজেলার আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে
মাগুড়া সিপাইপাড়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উক্ত কর্মশালার উদ্বোধন করেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা। এ সময় বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটস পঞ্চগড় সদর উপজেলা শাখার সম্পাদক মোঃ তাহেরুল ইসলাম, বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কমিটির লিডার ট্রেনার প্রতিনিধি দীপক চন্দ্র সরকার এল টি। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাগুড়া সিপাই পাড়া উচ্চ বিদ্যালয়ের ইউনিট লিডার মোঃ আরিফ আল হাসান। এ সময় মাগুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ করিম মন্ডল, মাগুড়া সিপাই পাড়া দ্বী-মুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামিল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
উক্ত প্রশিক্ষণে সদর উপজেলার ৫টি মাধ্যমিক বিদ্যালয়ের ১১০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করে। প্রশিক্ষণ শেষে সকল প্রশিক্ষণার্থীর হাতে সনদ বিতরণ করা হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন