সবার জন্য শিক্ষা নিশ্চিতের দাবিতে বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর শহরে বিক্ষোভ সমাবেশ শেষে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতাকর্মীরা।
শহরের সুইহারী এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়কে বিক্ষোভ করেছে তারা। মিছিল শেষে দিনাজপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধনসহ সমাবেশের কর্মসূচি পালন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতাকর্মীরা। এসময় দাবি সম্বলিত প্লাকার্ড বহন করে তারা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন