আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা টু রংপুর লংমার্চ সফল করার লক্ষ্যে দিনাজপুরে ১৭ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার বিকেল ৪ টায় ১১ দলীয় ঐক্য -এর শুভেচ্ছা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১১ দলীয় ঐক্যের শুভেচ্ছা মিছিলটি স্টেশন রোড থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্টেশন চত্বরে সমবেত হয়।
শুভেচ্ছা পূর্বে দিনাজপুর রেলওয়ে স্টেশন চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক।
জামায়াতে ইসলামী দিনাজপুর শহর শাখার আমির মাওলানা সিরাজুস সালেহীন-এর সভাপতিত্বে এবং শহর শাখার সেক্রেটারি কামরুল হাসান রাসেল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের ইউনিট সদস্য অ্যাডভোকেট মাইনুল ইসলাম, মাওলানা মুজিবুর রহমান, শহর জামাতের সাবেক আমির মোঃ তৈয়ব আলী, জেলা জাগপার সভাপতি ইমরুল কায়েস রুপম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক একরামুল হক আবির, জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় যুগ্ন আহবায়ক মোঃ রেজাউল ইসলাম, এনসিপি জেলা শাখার যুগ্ন আহ্বায়ক ইমরান চৌধুরী নিশাদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর শহর শাখার সেক্রেটারি মোঃ কামরুজ্জামান সহ জেলা ১১ দলীয় ঐক্য এর নেতৃবৃন্দ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন