দিনাজপুর পৌরসভার দক্ষিণ দপ্তরীপাড়ায় বাইতুল আমান জামে মসজিদের জানাজার ঘরের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) সকালে দক্ষিণ দপ্তরীপাড়ায় এ কাজের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাইতুল আমান জামে মসজিদের জানাজার ঘরের ছাদ ঢালাই কাজের শুভ সূচনা করেন দিনাজপুর সদর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মসজিদ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
মসজিদ কমিটি ও স্থানীয়দের উদ্যোগে জানাজার ঘরের ছাদ ঢালাই কাজের এ কার্যক্রম শুরু হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন