ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল, এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের রাণীপুকুর ইউনিয়নে যুব সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এক ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। আসন্ন রাণীপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী এবং বর্তমান ৪নং ওয়ার্ড সদস্য মো: আফছার আলী দক্ষিণ মাধবপুর ব্রিটানীয়া ক্লাবের খেলোয়াড়দের মাঝে নিজস্ব তহবিল থেকে ফুটবল উপহার দিয়েছেন।
আজ বৃহস্পতিবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে ক্লাবের তরুণ ও যুবকদের হাতে এই ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।
ক্রীড়া সামগ্রী বিতরণ কালে মো: আফছার আলী বলেন, তরুণ ও যুব সমাজ আমাদের দেশের ভবিষ্যৎ। বর্তমান সময়ে যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে খেলার মাঠের কোনো বিকল্প নেই। মাদক ও সব ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে তরুণদের দূরে রেখে শারীরিক ও মানসিক ভাবে সুস্থ সবল নাগরিক হিসেবে গড়ে তুলতেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা।
আগামীতেও এলাকার ক্রীড়া ও সামাজিক উন্নয়নে এ ধরণের সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে।
ফুটবল বিতরণ অনুষ্ঠানে অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন, অত্র ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জনাব মো: মাজেদুর রহমান মাজু এবং বিরল উপজেলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রদীপ সিংহ।
এ সময় দক্ষিণ মাধবপুর ব্রিটেনীয়া ক্লাবের সভাপতি সজিব সরকার, ক্লাবের অন্যতম সদস্য পলাশ কুমার রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়ামোদী ও যুবসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জনপ্রতিনিধি মো: আফছার আলীর নিজস্ব অর্থায়নে এই ক্রীড়াসামগ্রী পেয়ে ব্রিটানীয়া ক্লাবের খেলোয়াড় ও স্থানীয় যুবকরা অত্যন্ত আনন্দ প্রকাশ করেন।
তাঁরা জানান, এ ধরণের উদ্যোগ গ্রামীণ জনপদে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে এবং তরুণদের মাদকমুক্ত রাখতে দারুণ ভূমিকা রাখবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন