দিনাজপুরের বীরগঞ্জে ড্রাম ট্রাক ও আলুবোঝাই মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সড়কের ওপর আলুবোঝাই ট্রাকটি উল্টে পড়ে থাকায় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে বীরগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পুরাতন জেলখানা ডাঙ্গাপাড়া এলাকায় দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা আলুবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৮-৮৮৪৮) এবং বিপরীত দিক থেকে আসা খালি ড্রাম ট্রাক (ঢাকা মেট্রো-ট ১২-৩৮১০) মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আলুবোঝাই ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়। দুর্ঘটনায় চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আহতদের চিকিৎসার জন্য বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় পরে বীরগঞ্জ থানা পুলিশ ও দশমাইল হাইওয়ে থানা পুলিশের সদস্যরা উপস্থিত থেকে প্রায় ৩ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন