জাতীয় সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত হওয়ায় দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ.জেড.এম রেজওয়ানুল হককে সংবর্ধনা দিয়েছে পার্বতীপুর উপজেলার ৬ নম্বর মোমিনপুর ইউনিয়নবাসী।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় যশাই উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
এলাকার বিভিন্ন বয়সের নারী-পুরুষ নানা স্লোগান দিতে দিতে মিছিল নিয়ে সংবর্ধণাস্থলে উপস্থিত হন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও কমিটির পক্ষ থেকে প্রধান অতিথি এজেডএম রেজওয়ানুল হক এমপিকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। আলহাজ মো. জয়নাল আবেদীন এর সভাপতিত্বে এবং মোস্তাফিজুর রহমান ও কামরুল হাসান (রুবেল) এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ.জেড.এম রেজওয়ানুল হক এমপি ।
বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আকরাম হোসেন মাস্টার, ৪নং পলাশবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অহিদুল সরদার, উপজেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, সাবেক যুবদল সভাপতি মাহফিজুল ইসলাম মাসুম, সাবেক ভিপি সোহেল মারুফ স্বপন, সাবেক যুবদল নেতা জুবায়ের হোসেন বাবু, আজহার আলী, আব্দুল ওহাব, শফিকুল ইসলাম ও আরিফুল ইসলাম প্রমুখ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন